সোমবার, ১১ মার্চ, ২০১৩

ইমন মিয়ার গল্প

একটি সুখের হাসি, আমরা পাশে আছি



ইমন মিয়া আধকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণিতে পড়ে ইমনের বাবা সিএনজি চালক সিএনজি চালিয়ে যা আয় করেন তা দিয়ে সদস্যের পরিবারের খরচ যোগাতে হিমশিম খেতে হয় ইমন অনেক দিন ধরে হার্নিয়ার রোগে ভুগছিল পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার  দ্রুত অপারেশন করাতে বলেন অপারেশনের টাকা যোগাড় করা ইমনের পরিবারের জন্য অসম্ভব ছিল  এসময় ইমনের পাশে এসে দাড়ায় গুডনেইর্বাস বাংলাদেশ গুডনেইর্বাস বাংলাদেশ মৌলভী বাজার প্রকল্পের আর্থিক সহায়তায় গত ২৮ জানুয়ারি ২০১৩ মৌলভীবাজার মেডিকেল ক্লিনিকে ডাক্তার সুব্রত কুমার রায় এর তত্ত্বাবধানে ইমনের অপারেশন করা হয় ইমন এখন সম্পূর্ণ সুস্থ সে নিয়মিত স্কুলে যায় এবং খেলাধুলা করে ইমনের মা-বাবা গুড নেইর্বাস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গুডনেইর্বাস বাংলাদেশেল সকল কর্মীর দীর্ঘায়ু কামনা করেন

রবিবার, ১০ মার্চ, ২০১৩

আজরিনের গল্প



একটি সুখের হাসি, আমরা পাশে আছি
‘অপারেশনের পর হাসপাতালে’
আজরিন প্রায় বছর ধরে হৃদরোগে ভুগছিল আজরিনের বাবা-মা টাকার অভাবে আজরিনকে কোন ভাল হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চিকিৎসা করাতে পারেনি গুডনেইর্বাস ঠাকুর-দিনাজ প্রকল্পের সহায়তায়  আজরিনের চিকিৎসার ব্যবস্থা করা হয় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের কার্ডিয়াক স্পেশালিস্ট ডাক্তারের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার জানান আজরিন জন্ম থেকেই হৃদরোগে ভুগছে এবং যত দ্রুত সম্ভব আজরিনের হার্টের অপারেশন করতে হবে গত ডিসেম্বর ২০১২ ডা: মো: সরোয়ার কামাল এর তত্ত্বাবধানে আজরিনের হার্টের অপারেশন  সফলভাবে সম্পন্ন হয় 

আজরিন বোনদের সাথে খেলছে  (বর্তমানে)
বর্তমানে আজরিন নিয়মিত স্কুলে যাচ্ছে এবং সে এখন সুস্থ-স্বাভাবিক জীবন যাপন করছে
 

বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৩

২১শে বই মেলায় জিএনবি শিশু পরিষদ




গুডনেইবারস বাংলাদেশ পরিচালিতগুডনেইবারস ভাটারা স্কুল - এর সকল ছাত্র/ছাত্রীদের নিয়ে শিশু অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে শিশু পরিষদ গঠন করা হয়েছে  গত ১৯ র্ফেরুায়ারি ২০১৩ তারিখেশিশু পরিষদের সদস্য ভূক্ত সকল ছাত্র/ছাত্রী সহ দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদেরকে বাংলা একাডেমীতে ২১শে বই মেলায় নিয়ে যাওয়া হয় শিশু পরিষদের সদস্যরা বইমেলায় গিয়ে বিভিন্ন স্টলে ঘুরে দেখে এবং তাদের পছন্দমত নানা ধরনের বই সংগ্রহ করে এই সময়ে বিভিন্ন গণমাধ্যম থেকে বই মেলাতে আসা টেলিভিশন পত্রিকা সাংবাদিকদের কাছে তারা সাক্ষাতকার দেয় সাক্ষাতকারে তাদের উদ্দেশ্য দাবির কথা তুলে ধরে তারা বলে,“আমরা যেমন নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বই মেলাতে এসেছি তেমনি সকল শিশুদের  আমরা আহব্বান জানাই তারা যেন বই মেলাতে আসে এবং সকল শিশুর- বই পড়ার অধিকার আছে তা যেন তারা বুঝতে পারে শিশু পরিষদের পরিচালনায়আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করা হয় এই ধরনের কার্যক্রম অন্যান্য সকল শিশুদের মনে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে